'মানব পাচার রোধে সাধারণ মানুষকে সচেতন হতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য কাজী রিয়াজুল হক বলেছেন, সমুদ্রপথে অবৈধভাবে মানব পাচার রোধে উপজেলার প্রতিটি ঘরে ঘরে আওয়াজ তুলতে হবে। তা না হলে এই পাচার থামানো যাবে না। পাচার রোধ করতে হলে সবার আগে জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষকে সচেতন হতে হবে।
গতকাল সোমবার কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ‘মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ আবাসন নিশ্চিতকরণ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোজাহিদ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবদুস সোবহান প্রমুখ।
মতবিনিময় সভায় লে. কর্নেল আবু জার আল জাহিদ বলেন, এলাকার জনপ্রতিনিধিরা সচেতন হলে মানব পাচার রোধ করা যাবে।