‘মানবতাবিরোধী অপরাধের বিচার ব্যাহত করতে হুমকি দেওয়া হচ্ছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের বিচার ব্যাহত করতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মোবাইল ফোনে হুমকি দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় তদারকি সেলের (এনএমসি) বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মোবাইল ফোনে কারা হুমকি দিচ্ছেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তা খুঁজে বের করার জন্য বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।