‘মানবেতর জীবন কাটছে গ্রাম পুলিশ সদস্যদের’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অত্যন্ত মানবেতর জীবন কাটছে গ্রাম পুলিশের সদস্যদের। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে একজন গ্রাম পুলিশের সদস্য বেতন পান এক হাজার ৯০০ টাকা। এতে পরিবার-পরিজন নিয়ে চরম অর্থকষ্টে দিন কাটাতে হচ্ছে। অর্থাভাবে সন্তানেরা বিদ্যালয়ে যেতে পারছে না।’ গতকাল বুধবার মানিকগঞ্জ শহরে গ্রাম পুলিশ সদস্যদের এই আহাজারি আর ক্ষোভের প্রকাশ ঘটে।বেতন স্কেল ও রেশনিং ব্যবস্থা কার্যকর করার দাবিতে গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন গ্রাম পুলিশের সদস্যরা। সমাবেশে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের জেলা শাখার সভাপতি মো. ইউসুফ আলীর সভাপতিত্বে বক্তব্য দেন মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা ইসলাম, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ।