'মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পারিনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘দেশের শিক্ষাব্যবস্থায় সরকারের দুটি বড় চ্যালেঞ্জ ছিল। একটি হচ্ছে ২০১৫ সালের মধ্যে সব শিশুকে স্কুলে নিয়ে আসা। অন্যটি প্রাথমিক পর্যায়ে মেয়েছেলের মধ্যে সমতা অর্জন ও মানসম্মত শিক্ষা দেওয়া। আমরা সেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পারিনি। তবে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’ গতকাল শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে ‘সপ্তম ডাচ্-বাংলা ব্যাংক বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড-২০১৭’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় বিজ্ঞান মেলা। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সাতটি দল অংশ নেয়।
বিজ্ঞপ্তি