অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা বেসরকারি চিকির্যাসা শিক্ষাপ্রতিষ্ঠান ‘সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের’ কিছুসংখ্যক শিক্ষার্থী কলেজের শিক্ষকদের বিরুদ্ধে মানহানিকর ও অশোভন বক্তব্য দিয়ে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষক ও চিকির্যাসকেরা। একই সঙ্গে তাঁরা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষকদের এক জরুরি বৈঠক শেষে যুক্ত বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয়। বিবৃতিতে সই করেছেন প্রতিষ্ঠানের ৬৬ জন শিক্ষক ও পাঁচজন চিকির্যাসা কর্মকর্তা।বিবৃতিতে বলা হয়, কলেজের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের শিক্ষার্থীরা ৬০ মাসের বেশি টিউশন ফি না দেওয়া ও ফেরতযোগ্য ক্লিনিক্যাল ফি না দেওয়ার অন্যায় দাবি নিয়ে ‘উচ্ছৃঙ্খল’ আন্দোলন শুরু করেছিলেন। এতে কর্তৃপক্ষকে বাধ্য হয়ে কলেজের শিক্ষা-কার্যক্রম বন্ধ করে দিতে হয়। এখন শিক্ষার্থীরা সেই দাবির সঙ্গে একজন শিক্ষকের বিরুদ্ধে মানহানিকর ও অশোভন বক্তব্য দিয়ে সমাবেশ-মানববন্ধন করছেন। শিক্ষক-চিকির্যাসকেরা এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।