'মানুষ অর্থনৈতিক ও রাজনৈতিক বিষচক্রে আছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, অনেক বছর ধরে দেশের মানুষ দুই ধরনের বিষচক্রে আছে—অর্থনৈতিক বিষচক্র ও রাজনৈতিক বিষচক্র। যারা ক্ষমতায় আসছে, তারাই দুর্নীতি করছে। এতে করে মানুষ একবার আওয়ামী লীগকে ভোট দিচ্ছে, আবার তাদের ওপর ক্ষিপ্ত হয়ে বিএনপিকে ভোট দিচ্ছে।
গতকাল সোমবার সকালেসাপ্তাহিক-এর উদ্যোগে রাজধানীর বিলিয়া মিলনায়তনে ‘উন্নয়ন, জ্বালানি ব্যবস্থাপনা ও জনস্বার্থ’ শীর্ষক এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সঞ্চালক ছিলেন সাপ্তাহিক-এর সম্পাদক গোলাম মোর্তোজা।
বৈঠকে লেখক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ বলেন, রাষ্ট্র এখন এ, বি ও সি—এই তিন ভাগে বিভক্ত। ‘এ’ তে আওয়ামী লীগ, ‘বি’ তে বিএনপি এবং ‘সি’ তে সিটিজেন বা নাগরিক। তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য এ এবং বি-এর অত্যাচার থেকে সি-কে রক্ষা করা।’
সৈয়দ আবুল মকসুদ দেশের বিশেষজ্ঞদের মতামত নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করার এবং জনস্বার্থ রক্ষা করে নির্বাচনী প্রতিশ্রুতি দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, আগামী নির্বাচনে ভোট দেবে জনগণ। অথচ নির্বাচন সামনে রেখে দেশি-বিদেশি শক্তির সঙ্গে রাজনৈতিক দলের আলাপ-আলোচনা চলছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম উন্নয়ন সম্পর্কে দুই দশক ধরে যে ধারণা চলছে, তা অনেকাংশে সঠিক নয় উল্লেখ করে বলেন, ‘এখন উন্নয়ন হলো জাতীয় আয়ের বৃদ্ধি। আমরা উন্নয়নকে মাথাপিছু আয়ের ওপর ভিত্তি করে চিন্তা করি। পরিবারের মাথাপিছু আয় দেখানো হচ্ছে এক হাজার ডলারের ওপর। তাহলে সব জনগণ এক হাজার ডলারের ওপর আয় করে। আর যদি না করে, তবে সেই টাকা শেখ হাসিনার কাছ থেকে আদায় করতে হবে।’
রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা থেকে এখনো সরে আসার সময় আছে বলে উল্লেখ করেন অর্থনীতিবিদ এম এম আকাশ।
বিদ্যুৎ মন্ত্রণালয়ের অধীন সংস্থা পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বি ডি রহমত উল্লাহ দাবি করেন, বিদ্যুৎ উৎপাদনের নামে গত প্রায় পাঁচ বছরে
সরকার ৩৮ হাজার কোটি টাকা লুটপাট করেছে।