প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী গতকাল সংসদে বলেন, দেশজুড়ে নাশকতা চলছে। অথচ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এখনো এ নিয়ে কোনো বিবৃতি দেননি। অন্য মন্ত্রীরা কথা বলছেন। দায়িত্ব কিন্তু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। তাঁকে বলতে হবে মানুষ কবে শান্তি পাবে। তিনি কী ব্যবস্থা নিয়েছেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্দেশে ফরাজী বলেন, ‘আপনার তো পুলিশ প্রটেকশন থাকে। সাধারণ মানুষের থাকে না। কিছুদিন নাশকতা বন্ধ ছিল। গত দুই দিন থেকে আবার পেট্রলবোমা মারা শুরু হয়েছে। এই সংসদকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।’