‘মানুষ তথ্য সেবা কেন্দ্রের সুফল পেতে শুরু করেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার প্রতিটি ইউনিয়নে তথ্য সেবা কেন্দ্র চালু করেছে। এসব কেন্দ্র থেকে মানুষ সুফল পেতে শুরু করেছে। সেবা কেন্দ্রসমূহ আরও উন্নত করতে সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে।গতকাল সোমবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) তথ্য সেবাকেন্দ্র পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান এসব কথা বলেন।