'মানুষ পিশাচ হয়ে গেছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশব্যাপী শিশু নির্যাতনের প্রতিবাদে গতকাল সিলেটে সাইকেল শোভাযাত্রা বের করা হয়। নান্দিক নাট্যদলের উদ্যোগে এবং ক্রিটিক্যাল ম্যাস সাইক্লিস্ট সোসাইটির সহযোগিতায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারেই এসে শেষ হয় l ছবি: প্রথম আলো

মানুষ পিশাচ হয়ে গেছে। তা না হলে কেউ কোমলমতি শিশুদের পৈশাচিক কায়দায় নির্যাতন করতে পারে? মানুষ মনুষ্যত্ব হারিয়ে পশুর চেয়েও বেশি জ্ঞান-বিবেক-বুদ্ধিহীন প্রাণীতে পরিণত হয়েছে। সিলেটের রাজন কিংবা খুলনার রাকিবকে যেভাবে নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো, সেটা কোনো সভ্য সমাজে ঘটতে পারে না।
গতকাল বিকেল পাঁচটায় দেশব্যাপী চলমান শিশু নির্যাতনের বিরুদ্ধে আয়োজিত এক সচেতনতামূলক সাইকেল শোভাযাত্রার পর আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সিলেটের নান্দিক নাট্যদলের উদ্যোগে এবং ক্রিটিক্যাল ম্যাস সাইক্লিস্ট সোসাইটির সহযোগিতায় নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সমাবেশ শেষে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানে গণসংগীতশিল্পী অংশুমান দত্ত, শান্তনু সেন প্রমুখ সংগীত পরিবেশন করেন।