'মানুষ পোড়ানো রাজনীতির বিরুদ্ধে জাগো বিবেক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মানুষ পোড়ানো রাজনীতির বিরুদ্ধে জাগো বিবেক’ স্লোগান সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার এক শোভাযাত্রা ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
হরতাল-অবরোধের নামে দেশব্যাপী চলা নৈরাজ্য, সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
সিনেট ভবন চত্বর থেকে গতকাল বেলা ১১টায় শুরু হওয়া শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার সিনেট ভবন চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক আনন্দ কুমার সাহা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুলতান-উল-ইসলাম, অর্থনীতি বিভাগের অধ্যাপক ইলিয়াছ হোসেন, কর্মকর্তা সমিতির আহ্বায়ক গোলাম মোস্তফা প্রমুখ।