'মানুষ হত্যা গণতন্ত্রের ভাষা হতে পারে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দোলনের নামে দেশের নিরীহ মানুষকে হত্যা ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস গণতন্ত্রের ভাষা হতে পারে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা।
দেশজুড়ে হরতাল-অবরোধের নামে রেলপথে নাশকতা সৃষ্টি করে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস এবং প্রেট্রলবোমা ও গানপাউডার দিয়ে প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দেওয়া এক বিবৃতিতে এই মন্তব্য করেন তাঁরা।
গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. আবুল মনছুর এবং সাধারণ সম্পাদক অধ্যাপক সেকান্দর চৌধুরী যৌথ বিবৃতিতে উদ্বেগের বিষয়টি জানান।