'মানুষের অধিকার নিশ্চিত করতে সম্পদের বৈষম্য কমাতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদল লোকের হাতে সম্পদের পাহাড় আবার অন্য দলের কোনো সম্পদ নেই। কেউ খেতে পায় আর কেউ উপোস থাকে। মানুষের অধিকার নিশ্চিত করতে সম্পদের এই বৈষম্য কমাতে হবে।
সুনামগঞ্জে গতকাল রোববার সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) অর্জনে স্থানীয় সরকারের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার এসব কথা বলেন। পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্বশাসিত ইউনিয়ন পরিষদ অ্যাডভোকেসি গ্রুপ এই মতবিনিময়ের আয়োজন করে। এতে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ৪০ জন চেয়ারম্যান ও ইউপি সদস্য অংশ নেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলার ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল মন্নান, জামালগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান ফয়জুল আলম মোহন, দরগাপাশা ইউপির চেয়ারম্যান সুফি মিয়া, তাড়ল ইউপির চেয়ারম্যান নুরুল হক তালুকদার, ইউপি সদস্য মো. আবু তাহের, আবদুল মোতালিব, সাজিয়া সুলতানা, ফিরোজা বেগম প্রমুখ।