'মানুষের কর্মকাণ্ডে ঘটছে জলবায়ু পরিবর্তন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের ফলে ষড়ঋতুর বাংলাদেশে ঋতুচক্রের পরিবর্তন এসেছে। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় এর প্রভাব বেশি। দিন দিন বাড়ছে জমি ও পানিতে লবণাক্ততা। সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা প্লাবিত হয়। কর্মসংস্থান আর বিরূপ আবহাওয়ার কারণে মানুষ এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে।
বেসরকারি সংস্থা ক্রিয়েটিং ক্লাইমেট রেজিলিয়েন্ট কম্যুনিটিজের (সিসিডিবি) আয়োজনে শ্যামনগর উপজেলা মিলনায়তনে গতকাল রোববার সকালে অনুষ্ঠিত ‘জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি ও ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগণের মুক্ত আলোচনা ও করণীয়’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরও বলেন, মানবসৃষ্ট কর্মকাণ্ডের জন্য জলবায়ু দ্রুত পরিবর্তন হচ্ছে। এ থেকে পরিত্রাণ পেতে মানুষজনকে সচেতন হতে হবে।
দিনব্যাপী এ কর্মশালায় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মো. মনজুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা আবদুল ওয়াদুদ। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের মাসকুরা পারভিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নূরজাহান, শ্যামনগর চিংড়ি চাষি সমিতির সভাপতি আফজালুর সরদার, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম মিজান মাহমুদ প্রমুখ।