'মানুষের জীবনটাই গণিত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব-২০১৭-এর কুষ্টিয়া আঞ্চলিক পর্বের উদ্বোধন। ছবিটি আজ রোববার সকালে কুষ্টিয়া জিলা স্কুল থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব-২০১৭-এর কুষ্টিয়া আঞ্চলিক পর্বের উদ্বোধন। ছবিটি আজ রোববার সকালে কুষ্টিয়া জিলা স্কুল থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব-২০১৭-এর কুষ্টিয়া আঞ্চলিক পর্বের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী পর্বে কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান বলেছেন, মানুষের জীবনটাই গণিত। গণিতের মধ্য দিয়েই সব কাজ হয়।

আজ রোববার সকাল সোয়া নয়টার দিকে কুষ্টিয়া জিলা স্কুলে এই গণিত উৎসবের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী পর্বে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মো. জহির রায়হান।

জাতীয় গণিত উৎসবের পতাকা উত্তোলন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ্-বাংলা ব্যাংক কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক দিবাকর।

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব-২০১৭-এর কুষ্টিয়া আঞ্চলিক পর্বে জাতীয় পতাকা, গণিত উৎসবের পতাকা ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করা হয়। ছবিটি আজ রোববার সকালে কুষ্টিয়া জিলা স্কুল থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

উদ্বোধনী পর্বে বেলুন ওড়ানো হয়। জেলা প্রশাসক জহির রায়হান তাঁর বক্তব্যে মানুষের জীবনে গণিতের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, গণিতের চর্চা ছড়িয়ে পড়ুক সর্বত্র।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক লাল মোহাম্মদ, কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. এফতে খাইরুল ইসলাম প্রমুখ।

কুষ্টিয়া অঞ্চলের পাবনা, মেহেরপুর, চুয়াডাঙা, ঝিনাইদহ ও কুষ্টিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আট শতাধিক শিক্ষার্থী এই গণিত উৎসবে অংশ নিচ্ছে।