'মানুষের প্রতি মানুষের ভালোবাসা নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের প্রতি মানুষের মর্যাদা ও ভালোবাসা নেই। এ অবস্থা উত্তরণে দয়ার মাধ্যমে সেবার পরিমাণ ও গুণগত মান বাড়াতে সবাইকে সচেষ্ট হতে হবে। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের ত্যাগ ও সেবা অভিযান উপলক্ষে গতকাল রোববার ‘দয়াপূর্ণ সেবার দ্বারা বিশ্বময় মিলন ও সহযোগিতা স্থাপন’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
বক্তারা বলেন, বর্তমানে ব্যক্তিকেন্দ্রিকতার কারণে মানুষের মধ্যে বৈষম্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। স্বার্থপরতা, হানাহানি ও একে অপরের প্রতি বিদ্বেষ বেড়ে চলেছে।
কারিতাস চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য দেন কারিতাস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক জেমস গোমেজ। মূল আলোচনা পর্বে অংশগ্রহণ করেন সুফীতত্ত্ব গবেষণা ও মানবকল্যাণ কেন্দ্রের সাধারণ সম্পাদক মাওলানা মুহম্মদ ইকবাল ইউসুফ, ক্যাথিড্রাল ধর্মপল্লি চট্টগ্রামের পাল পুরোহিত ফাদার টেরেন্স রড্রিক্স, রামকৃষ্ণ সেবাশ্রমের স্বামী শক্তি নাথানন্দজী মহারাজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনবোধি ভিক্ষু।