‘মামলা তুলে নিতে খুনিরা হুমকি দিচ্ছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে দলীয় প্রতিপক্ষের হামলায় নিহত জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী মাহমুদ হোসেন শওকতের খুনিরা মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি দিচ্ছে বলে তাঁর মা রিনা বেগম অভিযোগ করেছেন।গতকাল শনিবার জেলা প্রেসক্লাবে সংবাদ সমেঞ্চলন করে তিনি এ অভিযোগ করে অবিলম্বে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের সক্রিয় ভূমিকা কামনা করেন। সিলেটে ছাত্রদলের একটি পক্ষের সঙ্গে সম্পৃক্ত শওকত গত ২২ মার্চ খুন হন।এ ঘটনায় জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনারকে আসামি করে তিনি সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলা করার পর থেকে শওকতের পরিবারের প্রতি মামলা প্রত্যাহার করে নিতে হুমকি দেওয়া হচ্ছে জানিয়ে সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তৃতায় রিনা বেগম বলেন, ‘আমার ছেলে ছাত্রদল করত। কেন্দ্রীয় ও স্থানীয় অনেক নেতার সঙ্গে রাজনৈতক সভা-মিছিলে ছেলের ছবি আছে। মামলা করার পর আসামিরাই প্রচার চালায়, শওকত ছাত্রদলের কেউ ছিল না। মামলা তুলে নিতে খুনিরা হুমকির পর হুমকি দিচ্ছে।’ ছাত্রদলের নেতা দিনারের মুঠোফোন পেয়ে ২২ মার্চ রাতে শওকত বাসা থেকে বের হয়ে যায় জানিয়ে রিনা বেগম বলেন, ‘শওকত এ সময় আমাকে বলে বস (দিনার) আমাকে ডেকেছেন, আমি আসছি মা। এর কিছুক্ষণ পরই শওকতের বন্ধুরা মোবাইল ফোনে আমাকে জানায়, দিনার ও তার লোকজন তাদের একটি কক্ষে আটকিয়ে রেখে শওকতকে মারছে। এরপর শওকতকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই।’সংবাদ সমেঞ্চলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শওকত পাথর ব্যবসা করত। শওকতের কাছে দিনার টাকা চাইলে না দেওয়ায় বিরোধ দেখা দেয়। টাকা না দেওয়ায় দিনার ও তার লোকজন শওকতের ওপর ক্ষিপ্ত হয়ে হত্যা করে।’ সংবাদ সমেঞ্চলনে রিনা বেগম কেঁদে কেঁদে বলেন, ‘একটি প্রভাবশালী মহল দিনারকে নির্দোষ এবং আমার ছেলে শওকতকে অপরাধী হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা চালাচ্ছে। খুনিদের গ্রেপ্তার করে বিচারের মাধ্যমে ফাঁসি হলে ছেলেহারা একজন মা হিসেবে আমি স্বস্তি পাব।’সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য পাঠ করেন শওকতের ছোট ভাই সুমন আহমদ। শওকতের ঘনিষ্ঠ বন্ধু ছাড়াও সংবাদ সমেঞ্চলনে তাঁর ফুফু সূর্যবান বিবি, ছোট বোন রোকসানা বেগম, ভাই রিপন আহমদ উপস্থিত ছিলেন।