‘মালিকের অবহেলার বিষয়টি স্পষ্ট হচ্ছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশনস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাকে সরকার নাশকতা বলে অভিযোগ করলেও এখন পর্যন্ত এর পক্ষে কোনো তথ্যসূত্র দিতে পারেনি। এখন দিনে দিনে মালিকের অবহেলার বিষয়টি স্পষ্ট হচ্ছে।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অর্থনীতিবিদ আনু মুহাম্মদ এ কথা বলেন। সম্মেলনে গবেষক ও সামাজিক আন্দোলন কর্মীদের একটি দল দাবি করে, পোশাকশিল্পের কাঠামোগত মূল সমস্যা থেকে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে সরকারের পক্ষ থেকে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক মাহমুদ সুমন, পিএইচডি গবেষক সায়দিয়া গুলরুখ ও নাজনীন শেফা। তা ছাড়া উপস্থিত ছিলেন রেহনুমা আহমেদসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।সংবাদ সম্মেলনে দাবি করা হয়, আটজন নৃবিজ্ঞানী, গবেষক ও আলোকচিত্রীর একটি দল দুই দিন কাজ করে ৫৯ জন নিখোঁজ শ্রমিকের একটি তালিকা তৈরি করেছে। তবে তালিকাটি গণমাধ্যমের সামনে প্রকাশ করা হয়নি। সরকারের তরফ থেকে ৫৩টি পরিচয়হীন লাশ দাফনের কথা বলা হলেও এই গবেষক দলের দাবি, নিখোঁজের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি।সংবাদ সম্মেলনে পাঁচটি দাবি করা হয়। এগুলো হলো: কারখানার মালিক, বিজিএমইএ ও সরকারের যেসব কর্মকর্তার অবহেলায় তাজরীন ফ্যাশনস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাঁদের গ্রেপ্তার, নিখোঁজ শ্রমিকদের শনাক্ত করতে স্বজনদের ডিএনএ পরীক্ষা ও ক্ষতিপূরণের বিষয়টি নিষ্পত্তিতে সহায়তা দিতে সেল গঠন, আহত শ্রমিকদের চিকিৎসা, নিহত শ্রমিকদের পুরো জীবনের আয়ের ক্ষতিপূরণ ও স্বাধীন কারখানা পরিদর্শক কমিটি গঠন।আনু মুহাম্মদ বলেন, মালিক এখন পর্যন্ত এক টাকাও ক্ষতিপূরণ দেননি। নিহত শ্রমিকদের ক্ষতিপূরণের ছয় লাখ টাকার অর্ধেক দেওয়া হয়েছে সরকারি কোষাগার থেকে, আর বাকি অর্ধেক বিজিএমইএ এবং অন্য কয়েকটি প্রতিষ্ঠান দিয়েছে।