জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে প্রথমবারের মতো গতকাল সোমবার ‘মিডিয়া ডে’ উদ্যাপন করা হয়েছে।
কলা ও মানবিক অনুষদ চত্বরে গতকাল সকাল ১০টায় বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন উপাচার্য ফারজানা ইসলাম। এ সময় বিভাগীয় সভাপতি মাসরুর শাহিদ হোসেন, চ্যানেল আইয়ের অন্যতম পরিচালক শাইখ সিরাজসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ১০টায় জহির রায়হান মিলনায়তনের সেমিনার হলে ‘মিডিয়া ডে’র মূল অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য ফারজানা ইসলাম।
বিভাগীয় সভাপতি মাসরুর শাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে শাইখ সিরাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সাখাওয়াত আলী খানকে সম্মাননা জানানো হয়।
এরপর দুপুর ১২টার দিকে আলোকচিত্র সাংবাদিকতার ওপর একটি কর্মশালা হয়। কর্মশালাটি পরিচালনা করেন প্রথম আলোর আলোকচিত্র সম্পাদক পাভেল রহমান এবং জ্যেষ্ঠ আলোকচিত্রী সাহাদাত পারভেজ।