'মিথ্যা' মামলা প্রত্যাহারে সিলেটে বিএনপির কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশের করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে আট দিনব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিএনপি ও অঙ্গসংগঠন যৌথভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এ কর্মসূচির ডাক দেয়।
সমাবেশে বলা হয়, সরকারবিরোধী চলমান আন্দোলনে সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশ যথেচ্ছ মামলা করছে। এসব মামলাকে ‘মিথ্যা’ আখ্যায়িত করে প্রত্যাহারের দাবিতে বিএনপি ও অঙ্গসংগঠন ১১ ও ১২ জানুয়ারি নগরের সব ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করবে। ১৩ ও ১৪ জানুয়ারি জেলার সব উপজেলা, থানা ও পৌর শহরে এবং ১৫-১৮ জানুয়ারি সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে। আট দিনব্যাপী এ কর্মসূচির পর মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করে মামলা প্রত্যাহারে বাধ্য করা হবে। নগরের সিটি পয়েন্টে বিকেলে সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্যসচিব শামীম সিদ্দিকির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফফার, সহসভাপতি মোজাহিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম ফয়েজ প্রমুখ বক্তব্য দেন।