'মিরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চলে কর্মসংস্থান হবে কয়েক লাখ লোকের'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এখানে শিল্প-কারখানা হবে। এতে দেশের উন্নয়নের পাশাপাশি কয়েক লাখ লোকের কর্মসংস্থান হবে। এলাকার ও আশপাশের লোকজন চাকরিসহ নানাভাবে কাজ করার সুযোগ পাবেন। এখানে উৎপাদিত শিল্পপণ্য বিদেশে রপ্তানি হবে।’
গতকাল শনিবার চট্টগ্রামের মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়নের পীরেরচর এলাকায় অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব আবুল কালাম আজাদ এ কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম, বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব নাজিম উদ্দিন চৌধুরী, নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অশোক মাধব রায়, প্রধান বন সংরক্ষক মো. ইউনুস আলী। এ ছাড়া চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন ও ফেনীর জেলা প্রশাসক মো. আমিন উল আহসানসহ ফেনী ও চট্টগ্রামের কর্তকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা বলেন, উপজেলার ইছাখালী ইউনিয়নের সমুদ্র উপকূলে চরে জেগে ওঠা জমিতে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হচ্ছে।