'মিলিত আমরা সবাই জানি, আলো আসবেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মিলিত আমরা সবাই জানি, আলো আসবেই’ প্রতিপাদ্য নিয়ে তিন দিনব্যাপী মানবাধিকার সমেঞ্চলন গতকাল শুক্রবার শেষ হয়েছে। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৈট্টায় প্রশিকা মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের মিলনায়তনে এ সমেঞ্চলনের আয়োজন করে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
গত বুধবার সমেঞ্চলনের আনুষ্ঠানিক উদ্বোধন ও গতকাল সমাপ্তি ঘোষণা করেন আসকের নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসকের প্রতিষ্ঠাতা সদস্য হামিদা হোসেন। গতকাল বেলা ১১টায় তথ্য অধিকার নিয়ে তৃতীয় অধিবেশন শুরু হয়। প্রধান তথ্য কমিশনার মোহামঞ্চদ ফারুক নাগরিকদের তথ্য জানা ও পাওয়ার অধিকার নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। বেলা সাড়ে তিনটায় নারীর অধিকারবিষয়ক সমাপনী অধিবেশন শুরু হয়। এতে মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা, পারিবারিক সহিংসতায় নারী, সম্পত্তিতে অধিকার, ভোগচর্চা, রাজনীতিতে নারীর অংশগ্রহণ, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং মৌলবাদের থাবা ও তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ১৭টি জেলা থেকে আসা মানবাধিকারকর্মীরা তাঁদের অভিজ্ঞতা ও সমস্যাগুলো তুলে ধরেন।
সমাপনী অধিবেশনের শেষে মানবাধিকারকর্মীদের উদ্দেশে সুলতানা কামাল বলেন, ‘সব মানুষের অধিকার রক্ষায় আমরা বিশ্বাস করি। প্রত্যেক মানুষেরই লুকায়িত মানবিক গুণাবলি রয়েছে। সেই গুণাবলি জাগ্রত করাই মানবাধিকারকর্মীর কাজ।’ আয়োজকেরা জানান, মানবাধিকারকর্মীদের পরস্পরের সঙ্গে পরিচিত হওয়া, একে অপরের শক্তি থেকে আরও শক্তি অর্জন করা ও সমিঞ্চলিত শক্তির উদ্ভব করার উদ্দেশ্যেই এ সমেঞ্চলনের আয়োজন করা হয়। মানবাধিকার সংরক্ষণ পরিষদ, মানবাধিকার নারী সমাজ ও মানবাধিকার আইনজীবী পরিষদ নামের তিনটি সংগঠনের ২০০ জন কর্মী সমেঞ্চলনে অংশ নেন।