'মুক্ত করো মন, শক্ত করো বন্ধন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মুক্ত করো মন, শক্ত করো বন্ধন’ এমন উচ্চারণের মধ্য দিয়ে প্রায় শত বছরের পুরোনো কুড়িগ্রামের ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন রংপুর কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ রেজাউল হক। স্থানীয় সাংসদ একেএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার মোজাম্মেল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান খোকন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহারুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ।
অনুষ্ঠানের আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে স্কুল মাঠে গিয়ে শেষ হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে দেশের ও দেশের বাইরের বিভিন্ন প্রান্ত থেকে সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। তাঁরা স্কুলের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন।
উল্লেখ্য, ১৯২০ খ্রিষ্টাব্দে ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।