‘মুক্তিযুদ্ধে মানিকগঞ্জ’ বইয়ের প্রকাশনা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধকালীন মানিকগঞ্জে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে লেখা মুক্তিযুদ্ধে মানিকগঞ্জ বইয়ের প্রকাশনা উৎসব রোববার মানিকগঞ্জ স্যাক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ অনুষ্ঠানে শিক্ষক লাভলী ইয়াসমিনের সম্পাদনায় মুক্তিযুদ্ধে মানিকগঞ্জ বইয়ের মোড়ক উন্মোচন করেন সাবেক সাংসদ আবদুর রউফ। অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার তোবারক হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা, মুক্তিযোদ্ধা শাহজাহান চৌধুরী, স্যাকের পরিচালক দীপক ঘোষসহ জেলার ৩০ জন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।