'মুক্তিযোদ্ধা'র সংজ্ঞা নির্ধারণে উপকমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিথ্যা তথ্য দিয়ে ব্যাপক হারে মুক্তিযোদ্ধা সনদ সংগ্রহের অভিযোগের প্রেক্ষাপটে ‘মুক্তিযোদ্ধা’র সংজ্ঞা নির্ধারণে একটি উপকমিটি গঠন করা হয়েছে। সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনকে প্রধান করে এটি গঠন করা হয়।

আজ বুধবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এ ছাড়া বৈঠকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের আইন হালনাগাদ করার জন্য উপাধ্যক্ষ আব্দুস শহীদকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি জামুকাকে অধিদপ্তরের অধিভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। জামুকা কার্যালয়কে বর্তমান স্থান থেকে সরিয়ে নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।

মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার জন্য নতুন করে এক লাখ আবেদনপত্র জমা হয়েছিল। বৈঠকে ওই আবেদনপত্র আবারও উপজেলা পর্যায়ে যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে কারও কোনো অভিযোগ থাকলে কেন্দ্রীয় কমিটিতে এ অভিযোগ পাঠাতে বলা হয়েছে।

বর্তমান সরকারের আমলে প্রথমবারের মতো জামুকার বৈঠক অনুষ্ঠিত হলো।