'মুক্তির আন্দোলন এখনো চলমান'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু মুক্তিসংগ্রামের আন্দোলন এখনো চলমান। সেই মুক্তির আন্দোলনে বই আমাদের একমাত্র অনুষঙ্গ’—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় গতকাল রোববার প্রথম আলো বন্ধুসভার বইমেলা ও স্বাধীনতা উৎসবের দ্বিতীয় দিনে আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। প্রথম আলো বন্ধুসভার বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সুমন গাঙ্গুলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ার সাঈদ, সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মহিউদ্দিন, কবি মুহাম্মদ ইউসুফ আলী, বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাশেদ বিন আমিন প্রমুখ।