প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মুখস্থ নয়, আত্মস্থ করো’—পড়াশোনায় মনোযোগ বাড়াতে শিক্ষার্থীদের প্রতি এ আহ্বান জানিয়ে গতকাল শুক্রবার সিলেটে দুটি পর্বে প্রাথমিক, জুনিয়র ও এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ‘প্রয়াস’ নামের একটি শিক্ষাসেবা সংগঠন। দুই পর্বের সংবর্ধনায় সকালে প্রাথমিক ও জুনিয়র এবং বিকেলের পর্বে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দেওয়া হয়। অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের বক্তৃতার পর ‘সেরা সৃজনশীল শিক্ষার্থী’ পুরস্কার দেওয়া হয়। প্রয়াসের প্রতিষ্ঠাতা সরনজিত তালুকদারের সভাপতিত্বে সংবর্ধনার বিকেলের পর্বে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বক্তব্য দেন। নিজস্ব প্রতিবেদক, সিলেট