'মুজিব-৩'-এর মোড়ক উন্মোচন রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুজিব-৩’-এর প্রচ্ছদ
মুজিব-৩’-এর প্রচ্ছদ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে রচিত গ্রাফিক নোভেল ‘মুজিব-৩’-এর মোড়ক উন্মোচন হবে কাল রোববার। বাংলা একাডেমি প্রাঙ্গণে বিকেল সাড়ে চারটায় সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এই মোড়ক উন্মোচনের আয়োজন করেছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, নাহিম রাজ্জাক এমপি, শিল্পী রাশাদ ইমাম তন্ময়সহ অনেকে।
শিশু-কিশোরদের জন্য রচিত এই বইটিতে ‘অসমাপ্ত আত্মজীবনী’র উল্লেখযোগ্য ঘটনাবলি ক্রমান্বয়ে ১২টি খণ্ডে প্রকাশ করা হবে। ইতিমধ্যে যার দুটি খণ্ড প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি