‘মুঠোভোট!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিত্তশালী কিছু লোক করমর্দন করে কৌশলে ভোটারদের হাতের মুঠোয় টাকা গুঁজে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার কাদিপুর, জয়চণ্ডী, রাউৎগাঁও, সদর ও ভূকশিমইল ইউনিয়নে ঘটছে। কাল শনিবার এসব ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাঁচটি ইউপির কয়েকজন চেয়ারম্যান পদপ্রার্থী সন্ধ্যার পর বাড়ি বাড়ি গিয়ে কুশলাদি বিনিময় করে অসচ্ছল ভোটারদের মধ্যে ৫০ ও ১০০ টাকার নোট বিলি করছেন।কাদিপুরের লক্ষ্মীপুর গ্রামের এক ভোটার (৪০) রসিকতা করে বলেন, ‘খইতা পারইন, এইটা “মুষ্টিভোট’’ (মুঠোভোট)! টেকনিকটা সহজে কেউ ধরতো পারতো নায়। হাতও মিলানি অইল, আবার টেখাও দেওয়া অই গেল।’