‘মুমূর্ষু প্রসূতির চেয়ে স্বাস্থ্য উপদেষ্টার প্রটোকল বড়!’ বিষয়ে তদন্ত শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীর মুমূর্ষু প্রসূতি ফাহিমা আক্তারকে নিয়ে ১৭ জুলাই প্রথম আলোয় ‘মুমূর্ষু প্রসূতির চেয়ে স্বাস্থ্য উপদেষ্টার প্রটোকল বড়!’ শিরোনামে প্রকাশিত রিপোর্টের সত্যতা যাচাইয়ে গঠিত তদন্ত কমিটি কাজ শেষ করেছে। গত মঙ্গলবার জামালপুরের সিভিল সার্জন আবদুল হাকিম এ ঘটনা তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করেন। সিভিল সার্জন বলেন, মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নারায়ণ চন্দ্র দেকে এ ঘটনার তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।