প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রামপুরায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় নাইম ওরফে চোরা নাইম (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রামপুরা থেকে তঁাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, নাইম এ ঘটনার ‘মূল হোতা’। এর আগে এ ঘটনায় গ্রেপ্তার হওয়া আবদুর রহমান ও মো. শরীফকে রিমান্ডে নেওয়া হয়েছে। গত শুক্রবার সকালে রামপুরার পলাশবাগে ওই গৃহবধূকে ধর্ষণ করে স্থানীয় কয়েকজন যুবক। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে আরও কয়েকজনের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা করেন গৃহবধূর স্বামী। তদন্ত কর্মকর্তা রামপুরা থানার এসআই আলমগীর ভূঁইয়া বলেন, নাইমকেও রিমান্ডে নিয়ে অন্যদের সম্পর্কে তথ্য নেওয়া হবে।