'মৃত্যুদণ্ডতুল্য শাস্তি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেজাল খাদ্য ব্যবসায়ীদের মৃত্যুদণ্ডতুল্য শাস্তি হওয়া উচিত। মৃত্যুদণ্ডের বিধান রেখে কঠোর আইন হলে খাদ্যে ভেজাল রোধ করা সম্ভব হবে। পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। বিশ্ব স্বাস্থ্য দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, খাদ্যে ভেজালের বিরুদ্ধে সামাজিক আন্দোলন সৃষ্টি করতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা ব্যাপক। জনগণকে সচেতন করে তোলাই প্রাথমিক দায়িত্ব।