'মেইড ইন বাংলাদেশ' পেল এমি অ্যাওয়ার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালের ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ড জিতেছে কানাডার সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল সিবিসি নিউজের ‘ফিফথ এস্টেট’ প্রোগ্রাম। সাভারের রানা প্লাজা ধস নিয়ে একটি প্রামাণ্যচিত্র সম্প্রচারের জন্য এমি অ্যাওয়ার্ডের ‘সমসাময়িক ঘটনা ও সংবাদ’ বিভাগে এই পুরস্কার দেওয়া হয়েছে। ‘মেইড ইন বাংলাদেশ’ নামের এই প্রামাণ্যচিত্রটির নির্মাতা মার্ক কেলি। এতে উঠে এসেছে, রানা প্লাজা ধসের পরও বাংলাদেশের পোশাক–শিল্পে কর্মপরিবেশের উন্নতি হয়নি। এমএসএন