'মেকার ফিস্ট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘মেকার ফিস্ট’ শীর্ষক দিনব্যাপী আলোচনা ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সকালে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর। নতুন নতুন পণ্য উদ্ভাবনে শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হেকেপ প্রকল্পের আওতায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের মাধ্যমে দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবিত ‘ফ্যাব ল্যাব’ তৈরির পরিকল্পনায় কুয়েটের সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে।