'মেগমতি' জেলা বাস্তবায়ন সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমৃদ্ধ গজারিয়া সমিতির উদ্যোগে মেঘনা-গোমতি নদীবেষ্টিত উপজেলাগুলোর সমন্বয়ে ‘মেগমতি’ নামে একটি নতুন জেলা গঠনের সভা গতকাল শনিবার ঢাকার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে। জেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি হাফিজ আহমদ সভায় সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ রতন, মতলব উপজেলার সাবেক চেয়ারম্যান ফজলুল হক হান্নান, সরোয়ার ওয়াদুদ চৌধুরী, আবদুল ওয়াদুদ মাস্টার প্রমুখ। বিজ্ঞপ্তি।