'মেধাবীদের শিক্ষকতায় আনতে ভালো বেতনের বিকল্প নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মেধাবীদের শিক্ষকতায় আকৃষ্ট করতে উন্নত বেতন কাঠামোর বিকল্প নেই। গতকাল বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউজিল্যান্ডের ক্যান্টারবারি বিশ্ববিদ্যালয়ের যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে রিসার্চ অ্যান্ড এডুকেশনাল চেঞ্জ ইন বাংলাদেশ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রন্থে ২১ জন লেখকের গবেষণা প্রবন্ধ স্থান পেয়েছে। বইটির সম্পাদনাকারী  শিক্ষকেরা হলেন এনিনকা গ্রিনউড, জন এভারেট, মো. আরিফুল হক কবির ও সাফায়েত আলম।

শিক্ষামন্ত্রী বলেন, উন্নত দেশগুলোতে শিক্ষকদের সবচেয়ে বেশি সুবিধা দেওয়া হয়। সে তুলনায় বাংলাদেশে শিক্ষকেরা কম সুবিধা পান। এ পেশায় মেধাবীদের আকৃষ্ট করতে উন্নত বেতন কাঠামোর বিকল্প নেই।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক জালাল উদ্দিন, শিক্ষক নাজমুল হক, নিউজিল্যান্ডের ক্যান্টারবারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের সহকারী ডিন এনিনকা গ্রিনউড প্রমুখ বক্তব্য দেন।