'মৌলবাদীদের উত্থান ঠেকাতে সাংস্কৃতিক আন্দোলনের বিকল্প নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলবাদীদের উত্থান ঠেকাতে হলে সাংস্কৃতিক আন্দোলনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সহসভাপতি রতন সিদ্দিকী। তিনি বলেন, পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকীকরণের পর মৌলবাদীরা নিজেদের অপ্রতিরোধ্য ভাবছে। অবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছেছে তাদের চাপে নতজানু হয়ে পড়ছে রাষ্ট্র।
গতকাল শুক্রবার উদীচীর চট্টগ্রাম জেলা সংসদ আয়োজিত সাংগঠনিক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে রতন সিদ্দিকী এসব কথা বলেন।
উদীচীর চট্টগ্রাম জেলা সংসদের সহসভাপতি চন্দন দাশের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার ও চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্ত।
বক্তারা দাবি করেন, রাষ্ট্রের নীরবতার কারণে এবং ক্ষেত্রবিশেষের প্রশ্রয়ের কারণে মৌলবাদীরা নিজেদের অপ্রতিরোধ্য ভাবছে। তাঁরা বলেন, সংস্কৃতির শক্তি এমন এক শক্তি, যা মানুষকে অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করার প্রেরণা দেয়। মৌলবাদকে রুখতে সারা দেশে ব্যাপকভাবে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
প্রশিক্ষণ কর্মসূচিতে উদীচীর নেতা-কর্মীরা অংশ নেন।