'মেয়াদ শেষ হওয়ার ৯০ দিন আগে সংলাপ হতে পারে '
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একতরফা দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা নয়, বরং অন্য শক্তিকে ক্ষমতায় আনাই ছিল বিএনপির উদ্দেশ্য—এ মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ৷
গতকাল শনিবার মুন্সিগঞ্জ শহরের বালুর মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য৷ ৫ জানুয়ািরর নির্বাচন পাঁচ বছরের জন্য হয়েছে৷ তাই এ সরকারের মেয়াদ শেষের আগে কোনো নির্বাচন সম্ভব নয়৷ তবে ৯০ দিন আগে নির্বাচন-প্রক্রিয়া নিয়ে সংলাপ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি৷
এদিকে সম্মেলনে দলের নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, পৃথিবীর কোনো শক্তি নাই, আওয়ামী লীগকে এক ইঞ্চি পর্যন্ত নড়াতে পারবে৷’