'মোর জারের কষ্ট দূর করলেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অভাবে জারের কাপড় কিনবারও পাই না। জারোত (শীতে) মোর জীবনটা বেড়ে যায় ছোল, তোমারলা বাড়িত আসি ডুশা (কম্বল) দিয়া মোর জারের কষ্ট দূর করলেন।’ প্রথম আলো ট্রাস্টের কম্বল পেয়ে এভাবেই অনুভূতি জানান লালমনিরহাটের পাটগ্রামের খানপাড়া গ্রামের হামিদা বেওয়া (৮০)।
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে লালমনিহাটের পাটগ্রাম উপজেলার কয়েকটি গ্রামে গত শুক্রবার ও গতকাল শনিবার দুস্থ শীতার্ত নারী-পুরুষ ও স্কুলশিক্ষার্থীদের মধ্যে ১০০টি কম্বল বিতরণ করেন প্রথম আলো পাটগ্রাম বন্ধুসভার সদস্যরা।
উপজেলার মেছিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করেন প্রধান শিক্ষক আহসান হাবিব। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো পাটগ্রাম বন্ধুসভার আহ্বায়ক অজিত রঞ্জন রায়, সদস্য মাহাবুবুর রহমান, আহসান আরা ডেইজি, লাভলী আকতার, খলিলুর রহমান প্রমুখ।