'মৌলবাদী শক্তি ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মকে ব্যবহার করছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে ৩ জুলাই ‘মৌলবাদ-মুক্তচিন্তা-আজকের যুব সমাজ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। পটিয়ায় অবস্থিত বাংলাদেশ শিক্ষক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন যুব ইউনিয়ন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আমির হোসেন।
দক্ষিণ জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক সনৎ বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য কানাই দাশ।
এতে মূল আলোচক ছিলেন যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি ক্বাফি রতন। আলোচক ছিলেন যুব ইউনিয়ন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি শহীদুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পটিয়া উপজেলার সভাপতি পুলক কুমার দাশ, সাধারণ সম্পাদক শওকত আলী, উদীচী বোয়ালখালী উপজেলার সাধারণ সম্পাদক অসীম কুমার চৌধুরী প্রমুখ।
আলোচনা করতে গিয়ে ক্বাফি রতন বলেন, মৌলবাদী শক্তি ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মকে ব্যবহার করছে। তারা আবারও বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করছে।