‘ম্যাজিক গাড়ি’ বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালীতে ‘ম্যাজিক গাড়ি’ বন্ধের দাবিতে ফরিদপুর ও রাজবাড়ী জেলা বাস, মাইক্রোবাস, অটোটেম্পো ও গ্রামবাংলার মালিক ও শ্রমিক ইউনিয়নের যৌথ আয়োজনে গতকাল রোববার দুপুরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।সভা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে বিভিন্ন পরিবহনের মালিক ও শ্রমিক নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও উপজেলা চেয়ারম্যান মো. মফিজুর রহমানের কাছে স্মারকলিপি দেন।অবিলম্বে ম্যাজিক গাড়ি বন্ধ করা না হলে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলন-কর্মসূচি দেওয়া হবে বলে বক্তারা ঘোষণা দেন।মাইক্রোবাসের ইঞ্জিন দিয়ে পিকআপ আকৃতির এ গাড়িতে ১৩ জন যাত্রীর ঠাঁয় হয়। দুই মাস ধরে এ ধরনের ১৫টি গাড়ি মধুখালী-বালিয়াকান্দি, মধুখালী-নওপাড়াসহ বিভিন্ন সড়কে লোকাল যাত্রী পরিবহন করছে।