'ম্যানেজমেন্ট উইক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের উদ্যোগে গতকাল বুধবার শুরু হয়েছে ‘ম্যানেজমেন্ট উইক’। বিভিন্ন ক্ষেত্রে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা তুলে ধরতেই সপ্তাহব্যাপী এই উৎসব। এ উপলক্ষে বেলা ১১টার দিকে ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সেটি শেষ হয়। বেলা তিনটায় জহির রায়হান মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শনী হয়। উৎসবের প্রথম ছয় দিন সেখানে প্রতিদিন তিনটি করে চলচ্চিত্র প্রদর্শিত হবে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় মিলনায়তনের সেমিনারকক্ষে অনুষ্ঠিত হবে ‘ক্যাম্পাস টু করপোরেট’ শীর্ষক সেমিনার। উৎসবে আরও রয়েছে আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।