'মড়ার উপর খাঁড়ার ঘা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলীর দক্ষিণ দনিয়া এলাকার অলিগলি তলিয়ে থাকে নোংরা পানিতে। দীর্ঘদিন ধরে মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ধরনা দিয়েও মেলেনি মুক্তি। আশপাশের জলাশয় ও খাল ভরাট হয়ে যাওয়ায় পানি নামছে না। এর ওপর খাবার পানির তীব্র সংকট ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দেখা দিয়েছে। বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ওয়াসার পানি সরবরাহ বন্ধ হয়ে আছে। অনেকেই পাশের এলাকা থেকে পাইপ দিয়ে পানি আনার ব্যবস্থা করে নিয়েছেন ঠিকই, কিন্তু তা পর্যাপ্ত নয়। ফলে বেশির ভাগ মানুষকে জারের পানির ওপর নির্ভর করতে হচ্ছে। এসব বিড়ম্বনা থেকে মুক্তি পেতে অনেকেই এলাকা ছাড়ছেন। ছবিগুলো বৃহস্পতিবারের।

নোংরা পানির মধ্য দিয়েই চলতে হচ্ছে এলাকাবাসীকে।
নোংরা পানির মধ্য দিয়েই চলতে হচ্ছে এলাকাবাসীকে।
সারা বছরই ভোগান্তি পোহাতে হয় এলাকার বাসিন্দাদের। অনেক সড়কে তাই দেখা মেলে বাঁশের সাঁকো।
সারা বছরই ভোগান্তি পোহাতে হয় এলাকার বাসিন্দাদের। অনেক সড়কে তাই দেখা মেলে বাঁশের সাঁকো।
এক এলাকা থেকে আরেক এলাকায় পানি যাচ্ছে পাইপে।
এক এলাকা থেকে আরেক এলাকায় পানি যাচ্ছে পাইপে।
এলাকার অনেকেই সারা বছর জারের পানি কিনছেন।
এলাকার অনেকেই সারা বছর জারের পানি কিনছেন।
খালের পানিও উপচে উঠেছে এলাকার অলিগলিতে।
খালের পানিও উপচে উঠেছে এলাকার অলিগলিতে।