প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন ঈদ উপলক্ষে সিলেট নগরের আবাসিক হোটেল-রেস্তোরাঁর কর্মীদের ‘যত বেতন, তত বোনাস’-এর দাবিতে গতকাল মঙ্গলবার সকালে দক্ষিণ সুরমায় বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন দক্ষিণ সুরমা কমিটি। মিছিলটি দক্ষিণ সুরমার বাবনা মোড়, রেলস্টেশন, বাস টার্মিনাল, কদমতলি, হুমায়ুন রশীদ চত্বর প্রদক্ষিণ করে কদমতলী মুক্তিযোদ্ধা চত্বরে সমাবেশ করে। সংগঠনের দক্ষিণ সুরমা কমিটির আহ্বায়ক মিন্টু মিয়ার সভাপতিত্বে সমাবেশে জেলা কমিটির সহসভাপতি আরিফুল ইসলাম, মহানগর কমিটির সাধারণ সম্পাদক এম সফর আলী খান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা যুগ্ম সম্পাদক মো. ছাদেক মিয়া, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা কমিটির দপ্তর সম্পাদক রমজান আলী প্রমুখ বক্তব্য দেন।