‘যত্রতত্র এসিডের ব্যবহার বন্ধ করতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় এসিড-সন্ত্রাস কমেছে। কিন্তু একে শূন্যের কোটায় নিয়ে আসতে যত্রতত্র এসিডের ব্যবহার বন্ধ ও ব্যবহারকারীকে লাইসেন্সের আওতায় আনতে হবে। গতকাল বুধবার জেলা এসিড সারভাইভারসদের সমাবেশে বক্তারা এসব কথা বলেন।এসিড সারভাইভারস ফাউন্ডেশন ও কোস্ট ট্রাস্ট সমাবেশের আয়োজন করে। সহযোগিতায় ছিল মানুষের জন্য ফাউন্ডেশন।কবি মোজামেঞ্চল হক টাউন হলে আয়োজিত সমাবেশে ভোলা সদর উপজেলার চেয়ারম্যান ফজলুল কাদের মজনু সভাপতিত্ব করেন। এতে জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান, দুলাল চন্দ্র ঘোষ, মো. শাজাহান, নুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।