‘যশোরে অস্ত্রাগারের তালা ভেঙে বিদ্রোহে নেতৃত্ব দেন ডিএডি মোদাচ্ছের’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে ২২ রাইফেল ব্যাটালিয়নে (বিডিআর) বিদ্রোহের ঘটনায় গতকাল বৃহ-স্পতিবার ৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়েছে। বিদ্রোহের বিচারের জন্য গঠিত বিশেষ আদালতে অভিযোগ উত্থাপন করেন ২২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক হাসিব আলম।অভিযোগ উত্থাপন শেষে সংবাদ ব্রিফিংয়ে হাসিব আলম জানান, ২২ রাইফেল ব্যাটালিয়নের উপসহকারী পরিচালক (ডিএডি) মোদাচ্ছের উদ্দীন অস্ত্রাগারের তালা ভেঙে বিদ্রোহী জওয়ানদের হাতে অস্ত্র-গোলাবারুদ তুলে দিয়ে বিদ্রোহে নেতৃত্ব দেন। অথচ বিশেষ আদালত আইনের দুর্বলতার কারণে তাঁকে বিচারের আওতায় আনা যাচ্ছে না।যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর বিডিআর সদর দপ্তরে বিশেষ আদালত-১২-এ গত বুধবার থেকে বিচারকাজ শুরু হয়েছে। অভিযুক্ত ৬৪ বিডিআর সদস্যকে গতকাল কড়া নিরাপত্তা প্রহরায় আদালতে হাজির করা হয়। আদালত শুরু হওয়ার পর অভিযোগ উত্থাপন করেন মামলার কৌঁসুলি অধিনায়ক হাসিব আলম।আদালতের সভাপতি বিডিআরের রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল এহিয়া আজম খান অভিযোগের ওপর শুনানি শেষে অভিযুক্ত সদস্যদের আত্মপক্ষ সমর্থনের জন্য ২৭ দিন সময় বেঁধে দেন। পরে তিনি আগামী বছরের ২৯ মার্চ পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করেন। শুনানি শেষে অভিযুক্ত সদস্যদের যশোর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।