'যাঁর ব্যাগ, তাঁকে দিয়েই তল্লাশি করাবেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মসজিদে অপরিচিত কোনো ব্যক্তি ব্যাগ নিয়ে ঢুকলে তল্লাশির ব্যবস্থা করবেন। নিজে তল্লাশি করবেন না, যাঁর ব্যাগ, তাঁকে দিয়েই তল্লাশি করাবেন।’ সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এম রোকন উদ্দিন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মসজিদ কমিটির সদস্যসহ মুসল্লিদের এ পরামর্শ দিয়েছেন।
গতকাল সকালে মহানগর পুলিশের মোগলাবাজার থানায় আয়োজিত মতবিনিময় সভায় বক্তৃতায় রোকন উদ্দিন এ পরামর্শ দেন।
জঙ্গিবাদী তৎপরতার বিরুদ্ধে জনমত গঠন ও সতর্কতায় ওই সভার আয়োজন করা হয়। মোগলাবাজার থানার সহকারী কমিশনার ইকবাল আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত কমিশনার বলেন, ‘কিছু মুসলমান নামধারীরা চাইছে আবার সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে। তাই আমাদের সবাইকে সতর্ক হতে হবে। এভাবে যদি আমরা সচেতন হই, তা হলে কোনো জঙ্গিবাদ আমাদের দেশে ঠাঁই পাবে না।’