‘যাঁরা ধর্ম ও রাজনীতিকে আলাদা ভাবেন, তাঁরা ইসলাম সম্পর্কে অজ্ঞ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ম ও রাজনীতি আলাদা নয়। যাঁরা ধর্ম ও রাজনীতিকে আলাদা মনে করেন, তাঁরা ইসলাম সম্পর্কে অজ্ঞ। তাঁরাই আবার রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করেন। তবে জামায়াত ধর্মকে ব্যবহার করে না। তারা ধর্মের ভিত্তিতে রাজনীতি করে।গতকাল বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে মকবুল আহমাদ বলেন, ‘অনেকে আমাদের মধ্যে সাম্প্রদায়িকতার গন্ধ পান। তবে আমরা খুব বেশি রাগ করি না।...অনেকে ভুল করেন।’ তিনি বলেন, যাঁরা ধর্ম ও রাজনীতিকে আলাদা করেন, তাঁরা জীবনকে দুই ভাগ করেন। কিন্তু আল্লাহ্ কি আলাদা হিসাব নেবেন?