'যাত্রাশিল্প ধুঁকে ধুঁকে মরছে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রাশিল্পের বিলুপ্তি ঠেকাতে সরকার কোনো ‘কার্যকর’ উদ্যোগ গ্রহণ করছে না বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ। গতকাল সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের নেতারা অভিযোগ করেন, ‘সংস্কৃতিবান্ধব’ সরকারের আমলে কার্যকর উদ্যোগের অভাবে ধুঁকে ধুঁকে মরছে যাত্রাশিল্প। সম্প্রতি সংস্কৃতি মন্ত্রণালয় ‘জঙ্গিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক জাগরণ’ শিরোনামে দেশব্যাপী যে আয়োজন করেছে, তাতে যাত্রা অন্তর্ভুক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মিলন কান্তি দে। তিনি বলেন, ‘আমরা মুখেই বলি যাত্রা আমাদের ইতিহাস ও ঐতিহ্যের অধ্যায়। কিন্তু কার্যত এর কোনো ফল আমরা দেখি না। অনিশ্চয়তা, হতাশা ও সীমাহীন দুর্ভোগ নিয়ে যাত্রাশিল্পীরা দিনাতিপাত করছেন।