‘যানজটমুক্ত নগর চাই দখলমুক্ত ফুটপাত চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত না হলে কর্মসূচি নিয়ে আন্দোলনে নামার প্রস্তুতির কথা জানিয়েছেন সিলেটের সর্বস্তরের ব্যবসায়ী।‘যানজটমুক্ত নগর চাই, দখলমুক্ত ফুটপাত চাই’ শীর্ষক সিলেট চেম্বারের আলোচনা সভায় জেলা ও মহানগর ব্যবসায়ী নেতারা আন্দোলনে নামার প্রস্তুতির কথা জানান।সিলেট চেম্বারের সমেঞ্চলনকক্ষে গত শনিবার রাতে আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বারবার আশ্বাস পাওয়ার পরও সিলেট নগরের যানজট নিরসন হচ্ছে না। ফুটপাত দখলমুক্ত করার কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। এ ব্যাপারে বারবার আশ্বাস দেওয়া হয়। এবার আর শুধু আশ্বাস নয়, ব্যবসায়ীরা নিজেদের প্রয়োজনে আন্দোলন নামতে প্রস্তুত।’সভায় চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ীদের জানানো হয়, সিলেট চেম্বার অচিরেই ‘যানজটমুক্ত নগর চাই, দখলমুক্ত ফুটপাত চাই’ কর্মসূচি নিয়ে মাঠে নামবে। এ কর্মসূচি বাস্তবায়নে সিলেটের সব বিপণিবিতান (মার্কেট) কমিটি, জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ ও অন্যান্য ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে ওই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেট চেম্বারের সদস্য, রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীমের মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।৭ মে শহরে যানজট নিরসনের ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য সিলেট সিটি করপোরেশনের মেয়র বরাবর সঞ্চারকলিপি দেওয়ার কথা জানিয়ে সভার শুরুতে চেম্বার সভাপতি ব্যবসায়ীদের মতামত আহ্বান করেন।এ প্রসঙ্গে সভায় চেম্বারের পরিচালক ও অভ্যন্তরীণ বাজার উপকমিটির আহ্বায়ক নূরুল ইসলাম সিটি করপোরেশন ভূমিকার বিষয়টি সভায় উত্থাপন করেন। সভা থেকে ১৯ মে পর্যন্ত এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার সময় বেঁধে দেওয়া হয়। এ সময়ের মধ্যে পদক্ষেপ নেওয়ার জন্য সব ব্যবসায়ী প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হবে।সিলেট চেম্বারের সভাপতি ফারুক আহমদ মিসবাহের সভাপতিত্বে সভায় সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি জিয়াউল হক, পরিচালক মো. লায়েছউদ্দিন, মাসুদ আহমদ চৌধুরী, তাহমিন আহমদ, চেম্বারের সাবেক সহসভাপতি মো. দিলওয়ার হোসেন, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মো. মকন মিয়া, ব্যবসায়ী সংগঠক মো. মঈন উদ্দিন চৌধুরী, মো. মতছির আলী, আবদুছ ছালাম, মো. নাজমুল হকসহ অর্ধশতাধিক ব্যবসায়ী বক্তব্য দেন।