'যারা ক্ষমতাবান, তারাই দুর্নীতি করে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, যারা ক্ষমতাবান, তারাই দুর্নীতি করে। এ ছাড়া সবাই দুর্নীতিতে নিমজ্জিত।

আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) হটলাইন ১০৬–এর উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন। দুদকের মিডিয়া সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুর্নীতি ও অনিয়মের তথ্য দুদককে জানানোর জন্য এ হটলাইন চালু করা হয়েছে।